বিজ্ঞাপন

ইতিহাস গড়তে প্রস্তুত পাপারা পার্ক: নতুন ক্লাবে সালাহর পরিচয় পর্ব কবে?

ইতিহাস গড়তে প্রস্তুত পাপারা পার্ক: নতুন ক্লাবে সালাহর পরিচয় পর্ব কবে?

ট্রাবজোনস্পোরের ভক্তদের উন্মাদনাই বলে দেয়, মোহাম্মদ সালাহর আগমন তাদের জন্য কতটা আনন্দের। ট্রাবজোন শহরে পা রাখতেই তাকে জমকালো অভ্যর্থনা জানায় ভক্ত-সমর্থকরা। এটি ছিল অনানুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া। এবার আনুষ্ঠানিকভাবে সালাহকে ভালোবাসা জানাবে তারা।

ট্রাবজোনস্পোর তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার নতুন চুক্তি সালাহকে পরিচয় করিয়ে দেওয়া হবে। তাদের ঘরের মাঠ পাপারা পার্কে এদিন সন্ধ্যায় স্থানীয় সময় সাড়ে ৭টায় মিসরীয় ফরোয়ার্ডের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে নিশ্চিত করেছে ক্লাবটি।

ক্লাবটি ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে ওই বিবৃতিতে। মিসরীয় অধিনায়কের সঙ্গে ‘ইতিহাস গড়তে ও এক অবিস্মরণীয় যাত্রার প্রথম পদক্ষেপ নিতে’ নতুন মৌসুমের জার্সি পরে ভক্তদের আসতে বলেছে তারা।

Image

এই ঘোষণার আগে ক্লাবের মেডিক্যাল অংশীদার আসিবাদেম মাসলাক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সালাহর। তার দলবদল চূড়ান্ত হওয়ার পথে গুরুত্বপূর্ণ ধাপ ছিল এটি।  

বুধবার তুর্কি ক্লাব নিশ্চিত করে, তারা ফ্রি ট্রান্সফারে সালাহর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেলেছে। বেশ কিছু তুর্কি গণমাধ্যমের দাবি, বার্ষিক ১৭ মিলিয়ন ইউরোতে দুই বছরের চুক্তিতে সই করেছেন সালাহ। এর সঙ্গে রয়েছে বাড়তি প্রণোদনা ও সুবিধাও।

এফএইচএম