অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে নতুন করে বাংলাদেশের বয়সভিত্তিক দলটির কার্যক্রম শুরু হয়েছে। ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে আগাচ্ছে বিসিবি। ইয়ুথ ক্রিকেট লিগ শেষে খুলনায় ৪৫ জন নিয়ে ট্রেনিং সেশন হয় শুরুতে। এরপর প্রধান কোচ হিসেবে হান্নান সরকারকে নিয়োগ দেয় বিসিবি।
নতুন কোচের অধীনে জুলাইয়ে বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছিল ২১ দিনের ক্যাম্প। এবার রাজশাহীতে নতুন ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্প শুরু আজ (বৃৃহস্পতিবার) থেকে। যেখানে স্কিল, ম্যাচ সিনারিও, ম্যাচ প্রাকটিসের মতো বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন কোচরা।
এবারের ক্যাম্পেও ডাকা হয়েছে ৩০ ক্রিকেটারকে। যেখানে যুব ক্রিকেটাররা তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন। ২০২৮ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই ক্যাম্পে নামছে বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হান্নান সরকার ছাড়াও এই ক্যাম্পে থাকবেন পেস বোলিং কোচ ডলার মাহমুদ, ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম এবং মুরাদ খান।
এসএইচ
