বিজ্ঞাপন

রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস, নতুন চুক্তির সামনে ব্রাজিলিয়ান তারকা

রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস, নতুন চুক্তির সামনে ব্রাজিলিয়ান তারকা

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি বাড়াতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। উভয় পক্ষের মধ্যে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে এবং বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর ফেসবুক পোস্ট অনুযায়ী, রিয়াল মাদ্রিদ বোর্ড এবং ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে নতুন দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে মৌখিক সমঝোতা প্রায় হয়ে গেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পারফরম্যান্স বোনাস ও নির্দিষ্ট বেতন মিলিয়ে ভিনিসিয়ুসের বাৎসরিক আয় হতে পারে প্রায় ৩০ মিলিয়ন ইউরো।

রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো ব্যক্তিগতভাবে ভিনিসিয়ুসকে ক্লাবে থেকে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন।

গানার্স খ্যাত ইংলিশ ক্লাব আর্সেনাল ভিনিসিয়ুসের চুক্তির পরিস্থিতির ওপর নজর রাখছিল, তবে মাদ্রিদেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এই ফরোয়ার্ড।

২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদ তাদের মূল তারকাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে এই চুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দুই পক্ষের মধ্যে থাকা খুদে পার্থক্যগুলো সমাধান হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের ঘোষণা আসবে।

এমএমএম/