বিজ্ঞাপন

জয়ের ক্ষুধা নিয়ে ট্রাবজোনস্পোরে সালাহর দুই বছরের চুক্তি

জয়ের ক্ষুধা নিয়ে ট্রাবজোনস্পোরে সালাহর দুই বছরের চুক্তি

ট্রাবজোনস্পোরের সঙ্গে বৃহস্পতিবার দুই বছরের চুক্তি করলেন মোহাম্মদ সালাহ। ফ্রি এজেন্ট হিসেবে গত মৌসুম শেষে লিভারপুল ছাড়েন মিসরীয় ফরোয়ার্ড। গত বুধবার চুক্তি করতে ইস্তানবুলে পা রাখেন তিনি এবং তার আগমনে হাজারো ভক্ত-সমর্থকদের উন্মাদনার সাক্ষী হন।

বৃহস্পতিবার চুক্তিপত্রে সালাহর সই করার বেশ কিছু ছবি শেয়ার করেছে ট্রাবজোনস্পোর। তারপর ক্লাবের স্টেডিয়াম পাপারা পার্কে ভক্তদের সামনে হাজির করা হয় তাকে। তার আগে প্রথমবার নতুন সতীর্থদের সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা গেছে।

সাতবারের তুর্কি চ্যাম্পিয়ন ও গত মৌসুমে তৃতীয় হওয়া দলে যোগ দিয়ে সালাহ বলেছেন, ‘গত দুই দিন যে অভিজ্ঞতা হয়েছে, তা সারাজীবন আমি পাইনি। আজ এবং গতকাল এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এত বেশি ভালোবাসা আমাকে দেখিয়েছেন। এমন অভ্যর্থনা আমি কখনো আশা করিনি। আমি এখানে জিততে এসেছি।’

লিভারপুলের সঙ্গে দুটি লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্রিমিয়ার লিগে সেরাদের তালিকায় নাম লিখেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। সব মিলিয়ে অ্যানফিল্ডে তিনি আটটি শিরোপা জিতেছিলেন। 

মার্সিসাইড ক্লাবের হয়ে ৪৪২ ম্যাচে করেছিলেন ২৫৭ গোল। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের মর্যাদা পেয়েছেন। লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে আরও এক বছর বাকি ছিল। কিন্তু হতাশাজনক মৌসুম কাটানোয় মার্চে ক্লাব ছাড়ার ঘোষণা দেন।

এফএইচএম