অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর দল থেকে ছিটকে যাওয়া অলি পোপ অবশেষে আবারও জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজের দলে সুযোগ পাওয়ার খবরটি যখন তার কাছে পৌঁছায়, তখন তিনি ব্যস্ত ছিলেন রাতের খাবারে। দীর্ঘদিন অনিশ্চয়তায় কাটানোর পর এই ডাক তার কাছে এসেছে বড় একটি স্বস্তি হিসেবে।
গত অ্যাশেজ সিরিজে টানা ব্যর্থতার পর বাদ পড়েছিলেন পোপ। নতুন কোচ ও নির্বাচকদের অধীনে দলে ডাক পেয়ে তিনি জানান, ‘অবাক করার মতো টাইমিং ছিল ফোনটির, তবে খবরটি শুনে খুবই ভালো লেগেছে।’
প্রধান নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, পোপকে স্কোয়াডে রাখা হয়েছে একজন ব্যাকআপ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটার এবং উইকেটকিপিং কভার হিসেবে।
পোপ স্পষ্ট জানিয়েছেন, ৩০ বছর বয়সে পৌঁছানোর আগেই নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যেতে দিতে চান না। ২০২৭ সালের অ্যাশেজে নিয়মিত সদস্য হয়ে পুনরায় মাঠে নামাই এখন তার চূড়ান্ত লক্ষ্য।
পোপ প্রথম একাদশে সরাসরি জায়গা না পেলেও তার টেস্ট অভিজ্ঞতার কারণে আবারও জাতীয় দলের আবহাওয়ায় মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এমএমএম/
