আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্কেলোনি চুক্তি নবায়ন করবেন এবং আলবিসেলেস্তেদের দায়িত্বেই থাকবেন।
অন্য কোনো বিকল্প কোচের কথা ভাবছেন না তাপিয়া। জাতীয় দলের দায়িত্বে স্কালোনিই তার একমাত্র পছন্দ।
এএফএ সভাপতি বলেন, ‘আমরা সবাই চাই তিনি যেন থেকে যান। আলোচনা অনেকদূর এগিয়েছে। তিনিই আমার প্ল্যান ‘এ’, ‘বি’ এবং ‘সি’।
কোচ ও দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তাপিয়া জানান, তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং পুরো আর্জেন্টিনা এই দলের সাফল্যে আনন্দিত।
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর লিওনেল স্কালোনি আর্জেন্টাইন ফুটবলে এক স্বর্ণযুগ উপহার দিয়েছেন। তার অধীনে আর্জেন্টিনা ফুটবল দল ২০২২ সালে জিতেছে ফিপা বিশ্বকাপ। ২০২১ এবং ২০২৪ সালে জিতেছে কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সুযোগ এসেছিল আনচেলত্তির সামনে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় আলবিসেলেস্তেরা। ফাইনাল হারার পর সংবাদ সম্মেলনে আবেগপ্লুত স্কেলোনি জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। আগামী ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
তবে এএফএ সভাপতি তাপিয়া আশাবাদী যে, আসন্ন ফিফা উইন্ডোর আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে আলোচনার মাধ্যমে স্কেলোনিকে দায়িত্বে রেখে দেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত করা সম্ভব হবে।
এমএমএম/
