বিজ্ঞাপন

ইনফান্তিনোর ফিফাকে নিয়ে নিজেদের অবস্থান জানাল আর্জেন্টিনা

ইনফান্তিনোর ফিফাকে নিয়ে নিজেদের অবস্থান জানাল আর্জেন্টিনা

ফিফা প্রধানের পদে যখন জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান নড়বড়ে, তখন তার সমর্থনে এগিয়ে আসা দেশের সংখ্যা বাড়তে শুরু করেছে। উয়েফা, কনকাকাফ ও এএফসি তার প্রতি অনাস্থা প্রকাশ করে পদত্যাগের আবেদন করলেও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন পাশে দাঁড়িয়েছে।

ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসা করেছে এএফএ এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। গত ১০ বছরে ইনফান্তিনো ও তার ম্যানেজমেন্টকে তাদের কাজের জন্য স্বীকৃতি দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সংগঠন। তাদের বিশ্বাস, এই ম্যানেজমেন্টের অধীনে কাজ চালিয়ে যাওয়াটাই সামনে এগিয়ে যাওয়ার পথ। তারা বলেছে, এটি ‘একটি সুস্পষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ শাসন মডেলের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক শক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল’।

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছে এএফএ, ‘প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছিল। যেখানে একটি প্রকল্প প্রত্যাহার করা হয়েছে। ফুটবল অঙ্গনে এর সূচনা থেকেই সেটি নিশ্চয়তার চেয়ে অনেক বেশি অনিশ্চয়তা তৈরি করেছিল। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে প্রশাসনের সেই সিদ্ধান্তকে স্বীকার করতেই হচ্ছে।’

তারা আরও বলেছে, ‘ওই প্রক্রিয়ায় সংঘটিত ভুল স্বীকার এবং ফিফার ২১১টি সদস্য সংস্থাকে পাঠানো আন্তরিক বার্তায় প্রকাশিত ক্ষমা প্রার্থনার বিষয়টিও বিশেষভাবে উল্লেখযোগ্য।’

এফএইচএম