মালেয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলছে বাংলাদেশ এইচপির, যেখানে জয় দিয়ে শুরু করেছে তারা। এরমধ্যে প্রথম দুই ওয়ানডের জন্য মালেয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কালাম সিদ্দিকী অলিন।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আগামী ১২ ও ১৪ আগস্ট প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সেই দুই ম্যাচের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে বিসিবি।
অনুর্ধ্ব ২৩ দল: জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটরক্ষক), রিফাত বেগ, ইকবাল হোসেন, কালাম সিদ্দিকী অলিন (অধিনায়ক), রিজন হোসেন, মো. আব্দুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, আব্দুর রহিম, রাহিন আহমেদ, শাহরিয়ার সাকিব, দেবাশীষ সরকার দেবা, স্বাধীন ইসলাম, আহরার আমিন।
অতিরিক্ত খেলোয়াড় (স্ট্যান্ড বাই): মইনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, খালিদ হাসান, নুহায়েল সানদিদ, রফিউজ্জামান রাফি।
এসএইচ/এফএইচএম
