ফুটবল স্টেডিয়াম যে একেবারে শহর থেকে অদূরে হয়, তা কিন্তু নয়। সড়কের পাশেই থাকে স্টেডিয়াম। কিন্তু স্টেডিয়াম ও সড়ক পাশাপাশি থাকার কারণে উরুগুয়েতে যা ঘটল, তা কখনও ঘটেছে বলে মনে হয় না।
সম্প্রতি উরুগুয়ান দ্বিতীয় বিভাগের ফুটবলে অদ্ভুত ঘটনা সাক্ষী হলেন ভক্ত-সমর্থকরা। এস্তাদিও পার্কে উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দু মুখোমুখি হয়েছিল। একটি শক্তিশালী ক্লিয়ারেন্স ম্যাচ বলকে স্টেডিয়ামের প্রাচীরের উপর দিয়ে সড়কে পাঠায়। তারপর বল পড়ে একেবারে স্টেডিয়াম সংলগ্ন মহাসড়কে।
— Sudanalytics (@sudanalytics_) August 8, 2026
হুট করে রাস্তার মাঝে বল পড়ার পর স্টেডিয়ামের রাস্তায় থাকা গাড়ির চালকরা হতভম্ব হয়ে পড়েন। একটি ভিডিওতে দেখা গেছে, একটি সাদা গাড়ি বলের আঘাত এড়াতে ব্রেক করেছেন, পেছন থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। রেয়ার-এন্ডে সামান্য দুই গাড়ির সংঘর্ষ হয়। লাইভ টেলিভিশন ক্যামেরা পুরো ঘটনা তুলে ধরেছে। আর সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সৌভাগ্যবশত, ওই সড়ক দুর্ঘটনায় কেবল গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনা স্টেডিয়াম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবাচ্ছে। এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে একটি লম্বা প্রাচীর বানানোর তাগাদা তাদের দিয়েছেন অনেকে।
ম্যাচটি মন্টেভিডিও জিতলেও তাদের জয় ছাপিয়ে এখন আলোচনায় এই অভূতপূর্ব সড়ক দুর্ঘটনা।
এফএইচএম
