বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের যে সম্ভাবনা দেখছেন হোয়াইটমোর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের যে সম্ভাবনা দেখছেন হোয়াইটমোর

বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ ডেভ হোয়াটমোর এখন মালেয়েশিয়ার প্রধান কোচ। তাই এবার মালয়েশিয়ার হয়ে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। তার দল মালয়েশিয়া খেলছে বাংলাদেশ এইচপির বিপক্ষে। আর বাংলাদেশ জাতীয় দল গেছে অস্ট্রেলিয়া সফরে। অস্ট্রেলিয়া সফরে থাকা টাইগারদের নিয়ে কথা বলেছেন হোয়াইটমোর।

তিনি বলেন, ‘সবাই বেশ আশাবাদী যে, তারা (বাংলাদেশ) সেখানে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের মত করে নয় (হাসি)। এসব আসলে স্ক্রিপ্টে ছিল না। প্রথম ইনিংসে মিরাজ ভালো করেছে। সে সেঞ্চুরি হাঁকিয়েছে।'

'যত বেশি আপনি খেলার সুযোগ পাবেন এসব কন্ডিশনে, তত বেশি ভালো করার সুযোগ থাকবে। আরও বেশি অনুশীলন দরকার, যদি আরও একটি প্রস্তুতি ম্যাচ থাকত তাহলে ভালো হত। তারা বেশ ভালোভাবেই প্রস্তুতি নেবে, যেন শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে মোকাবেলা করতে পারে।’-যোগ করেন তিনি।

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের দলে নেই নাহিদ রানা। এ প্রসঙ্গে হোয়াইটমোর বলেন, ‘হ্যাঁ, রানা ভালো প্লেয়ার, তবে দুর্ভাগ্যজনকভাবে সে ১০০ শতাংশ ফিট নেই। বাংলাদেশের পেসাররা তো খুবই ভালো করেছে। শ্রীলঙ্কা, ভারতের মত, পাকিস্তানের অবশ্য সবসময়ই ভালো পেসার ছিল। এই অঞ্চলের ট্রেন্ড হচ্ছে তরুণ পেসারদের ভালোভাবে গড়ে তোলা এবং এই দেশও (বাংলাদেশ) তার ব্যতিক্রম নয়।’

এসএইচ/এইচজেএস