বিজ্ঞাপন

সুদর্শনের শূন্যস্থান পূরণ করল ভারত

সুদর্শনের শূন্যস্থান পূরণ করল ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজ থেকে ছিটকে গেছেন সাই সুদর্শন। ইনজুরির কারণে তৈরি হওয়া এই শূন্যস্থান পূরণ করল ভারত। মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান তার স্থলাভিষিক্ত হয়েছেন।

ডান পায়ের পাতায় স্ট্রেস রিয়্যাকশনের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন সুদর্শন। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে ছিলেন তিনি। তার সুস্থ হওয়ার প্রক্রিয়ায় তেমন অগ্রগতি না হওয়ায় তাকে বাদ পড়তে হয়েছে।

সরফরাজ শেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালে। ওই বছরই তার অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত তিনি ছয় টেস্ট খেলে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৩৭১ রান করেছেন।

২০২৪-২৫ এ অস্ট্রেলিয়া সফরের ভারত স্কোয়াডে ছিলেন সরফরাজ। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। গত বছর ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি।

২০২৫ রঞ্জি ট্রফি মৌসুমে মুম্বাইয়ের হয়ে তৃতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন সরফরাজ। সাত ম্যাচে ৫৩.৬২ গড়ে ৪২৯ রান করেন। তার প্রথম শ্রেণির গড় ৬৪.৭৩, অন্তত ৫০ ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ।

এফএইচএম