বিজ্ঞাপন

বাংলাদেশ এইচপি-এ দলেও থাকছে ম্যাচ ফি

বাংলাদেশ এইচপি-এ দলেও থাকছে ম্যাচ ফি

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ এইচপির (ইমার্জিং) একটি দল দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। ইতোমধ্যে ফাইনালও নিশ্চিত করেছে তারা। এদিকে এইচপির আরেকটি দল মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলছে। 

এরমধ্যে জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো হাই পারফরম্যান্স (এইচপি) এবং ইমার্জিং দলের খেলোয়াড়দের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনো ম্যাচ-ফির অর্থ নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। 

তবে ৫০ ওভারের ম্যাচের জন্য ১ লাখ টাকা, টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৫০ হাজার টাকা এবং ৪ দিনের ম্যাচের জন্য দেড় লাখ টাকা পেতে পারেন এইচপির ক্রিকেটাররা। 

এ ছাড়া একাদশের পাশাপাশি ১২ তম খেলোয়াড়ও ম্যাচ ফি পাবেন। এদিকে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা ম্যাচ ফি পেতে পারেন ওয়ানডের জন্য-১ লাখ টাকা, টি-টোয়েন্টির জন্য ৫০ হাজার টাকা এবং চার দিনের ম্যাচের জন্য ২ লাখ টাকা।

ম্যাচ ফি’র পাশাপাশি খেলোয়াড়রা আগের মতো দৈনিক ৫০ ডলার ভাতা ও ৪০ ডলার সফর ভাতা পাবেন। দেশের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের আর্থিক সুবিধা ও মনোবল বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আরও ভালোভাবে উদ্যেগ গ্রহণ করেছে বিসিবি। 

এসএইচ