বিজ্ঞাপন

ধর্ষণের দায়ে হারানো নেতৃত্ব ফিরে পেলেন নেপাল তারকা

ধর্ষণের দায়ে হারানো নেতৃত্ব ফিরে পেলেন নেপাল তারকা

এসিসি প্রিমিয়ার কাপে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে নেপাল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এই টুর্নামেন্টের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে। রোহিত পাউডেলকে সরিয়ে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে লেগস্পিনার সন্দীপ লামিছানেকে। 

এনিয়ে দ্বিতীয় দফায় নেপালের অধিনায়ক হলেন লামিছানে। ২০২২ সালে প্রথমবার অধিনায়ক হলেও বেশিদিন টিকতে পারেননি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সিএএন তাকে বহিষ্কার করে। ২০২৩ সালে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে। ২০২৪ সালে ‘সাক্ষ্য প্রমাণের অভাবে’ পাটান হাই কোর্ট তাকে খালাস দেয়। ওই নিষেধাজ্ঞার সময় দুই সাদা বলের ফরম্যাটেই নেপালের অধিনায়ক ছিলেন লামিছানে। বর্তমানে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন দীপেন্দ্র সিং আইরি।

৫০ ওভারের ফরম্যাটে নেপাল কঠিন সময় পার করছে। সম্প্রতি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে তারা টানা চার ম্যাচ হারে, আট দলের প্রতিযোগিতায় সপ্তম স্থানে নেমেছে তারা।

ইতোমধ্যে ১৪ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া লামিছানে নেপালের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য। ৭৭ ম্যাচে তারা উইকেট ১৫৪টি। ২০২১ সালের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১১ রানে ৬ উইকেট নিয়ে সেরা বোলিং করেন তিনি। টি-টোয়েন্টিতে বেশ উজ্জ্বল লামিছানে। কব্জির জাদুতে আইপিএল, পিএসএল, বিবিএল, সিপিএল ও সবশেষ বিপিএ লেও খেলেছেন। ১৭৪ ম্যাচে তার উইকেট ২৫৫। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে ১৪২ উইকেট নিয়েছেন এই ২৬ বছর বয়সী লেগস্পিনার।

২০২৫ সালের অক্টোবরে শেষ মুহূর্তে দল থেকে সরে দাঁড়ানোর কারণে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হন লামিছানে। পরের বছর ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন তিনি। নেপাল চার ম্যাচে মাত্র একটি জেতে।

এফএইচএম

বিজ্ঞাপন