বিজ্ঞাপন

আরাউহোর সঙ্গে চুক্তি সারল লিভারপুল

আরাউহোর সঙ্গে চুক্তি সারল লিভারপুল

এক মৌসুমের জন্য বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে লিভারপুল।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পরের মৌসুমে তাকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে স্থায়ী করার বিকল্প রাখা হয়েছে চুক্তিতে। লিভারপুল এই মৌসুমে তার বেতন দেবে। এই দলবদল সহজ করতে কিছুটা বেতন কমিয়েছেন তিনি। লিভারপুল এই মৌসুমে আরাউহোর জন্য কোনো ধারের ফি দেয়নি।

গত দুই বছর ধরে বার্সেলোনা দলে নিয়মিত হতে পারেননি আরাউহো। ২৭ বছর বয়সী ডিফেন্ডার অ্যানফিল্ডে নিয়মিত খেলতে পারবেন বলেই ধারণা। উরুগুয়ের আন্তর্জাতিক ফুটবলার সব প্রতিযোগিতায় গত মৌসুমে কেবল ১৬ ম্যাচে শুরুর একাদশে ছিলেন। সেন্টার ব্যাক হিসেবে তাকে পেছনে ফেলে জায়গা পান পাউ কুবার্সি, এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিন। 

লিভারপুলের এই মৌসুমে ৩৩ নম্বর জার্সি পরবেন আরাউহো। তিনি বলেন, ‘আমি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি খুব খুশি। ইতিহাস সমৃদ্ধ এই বড় ক্লাবে আসতে পেরে আমি রোমাঞ্চিত।’

উরুগুয়ের জার্সিতে ২৭ ম্যাচ খেলা আরাউহো মার্সেলো বিয়েলসার অধীনে চলতি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার এই আসরে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।

এফএইচএম