বিজ্ঞাপন

গলফ বল যখন মাছের খাবার!

গলফ বল যখন মাছের খাবার!

চার্ল শ্যুয়ার্টজেল রোববার ‘লিভ গলফ বেডমিনস্টারৎ’-এর চূড়ান্ত রাউন্ডে এক অস্বাভাবিক বিপত্তির মুখে পড়েন। তার গলফ বল সপ্তম গ্রিনের পাশের একটি পুকুরে গড়িয়ে পড়ার পর একটি মাছ সেটিকে গিলে ফেলে!

১৩৪-গজের পার-থ্রি হোলে এই দক্ষিণ আফ্রিকানের টি-শটটি গ্রিনে পড়ার পর পুটিং সারফেস থেকে গড়িয়ে পানিতে গিয়ে পড়ে। এরপর টিভি ফুটেজে দেখা যায়, পানির নিচে থেকে একটি মাছ বলটিকে মুখে চেপে ধরে সাঁতার কেটে চলে যাচ্ছে।

ধারাবিবরণী প্রদানকারীরা এই অস্বাভাবিক ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান। তাদের একজন মন্তব্য করেন, ‘আমি আগে কখনো এমনটা দেখিনি।’

লিভ গলফও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ফুটেজ শেয়ার করে প্রশ্ন তোলে, ‘আপনারা কি আগে কখনো এমন কিছু দেখেছেন?’

শ্যুয়ার্টজেলকে এক-স্ট্রোক পেনাল্টি বা জরিমানা নিতে বাধ্য হতে হয় এবং শেষ পর্যন্ত তিনি হোলটিতে বোগি করেন। তিনি টুর্নামেন্টটি টু-ওভার পার-এ শেষ করেন। আর চিলির জোয়াকিন নিয়েম্যান শিরোপা জয় করেন।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের মধ্যে বেশ বিনোদনের খোরাক জোগায়। অনেকে রসিকতা করে বলেন যে গলফ বল এখন থেকে টোপ হিসেবে ব্যবহার করা যেতে পারে!

এফএইচএম

বিজ্ঞাপন