বিজ্ঞাপন

শেষ হচ্ছে রোমানোর ‘হেয়ার উই গো’ অধ্যায়!

শেষ হচ্ছে রোমানোর ‘হেয়ার উই গো’ অধ্যায়!

‘হেয়ার উই গো’—ফুটবল দলবদলের বাজারে এই বাক্য যেন শতভাগ নিশ্চয়তার প্রতীক। বড় কোনো চুক্তির খবর এলেই অনেকের চোখ থাকে ফাব্রিজিও রোমানোর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। কিন্তু সেই রোমানোই এবার ইঙ্গিত দিলেন, দলবদলের বাজারে তার পরিচিত অধ্যায় হয়তো শেষের পথে।

লিংকডইনে দেওয়া এক পোস্টে রোমানো লিখেছেন, ‘সম্ভবত আর বেশিদিন এভাবে দলবদলের বাজারে কাজ করে যাব না। পদ্ধতি, দৃষ্টিভঙ্গি—সবকিছুই বদলানোর সময় এসেছে। তবে দলবদলের জানালা বন্ধ হওয়ার পর এ নিয়ে বিস্তারিত বলব।’ অর্থাৎ, চলতি গ্রীষ্মের দলবদল শেষ হওয়ার পরই তার ভবিষ্যৎ নিয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে।

দলবদলের খবর প্রকাশে গত কয়েক বছরে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন রোমানো। কোনো খেলোয়াড়ের সম্ভাব্য দলবদল নিয়ে গুঞ্জন থেকে চুক্তি চূড়ান্ত হওয়ার পথ—সবকিছুর মধ্যেই তার ‘হেয়ার উই গো’ হয়ে উঠেছে ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত বার্তা।

নতুন পরিকল্পনা থাকলেও নিজের কাজ নিয়ে সন্তুষ্ট রোমানিও। এমনকি এই কাজ এখনও তিনি উপভোগ করেন। ব্রেকিং নিউজ প্রকাশের উত্তেজনা, এক্সক্লুসিভ তথ্য, চমক এবং কোনো গুঞ্জন ছাড়াই হঠাৎ একটি চুক্তি সম্পন্ন হওয়ার খবর জানানোর অনুভূতি তার কাছে ‘অবিশ্বাস্য’।

এইচজেএস