বিজ্ঞাপন

আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি!

আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি!

এনজো ফার্নান্দেজকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার সিটির। কিন্তু চেলসির এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে পেতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে সিটিকে। স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি এরই মধ্যে এনজোর দাম ঠিক করে রেখেছে ১২০ মিলিয়ন পাউন্ড। সেই অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিতও নেই তাদের।

২৫ বছর বয়সী এনজোর সঙ্গে চেলসির চুক্তি ২০৩২ সাল পর্যন্ত। ফলে দলবদলের বাজারে তাকে নিয়ে যতই আলোচনা থাকুক, চেলসির দর-কষাকষির অবস্থান বেশ শক্ত। সিটির আগ্রহের বিষয়টি অবশ্য আলাদা গুরুত্ব পাচ্ছে। কারণ চেলসির কোচ এনজো মারেসকা এই আর্জেন্টাইনকে খুব ভালোভাবে চেনেন। চেলসিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই এনজোর টেকনিক্যাল দক্ষতার বড় ভক্ত মারেসকা।

সাংবাদিক বেন জ্যাকবসের তথ্য অনুযায়ী, চেলসির যেসব খেলোয়াড়কে নিয়ে ম্যানচেস্টার সিটির আগ্রহ রয়েছে, তাদের তালিকায় এনজোও আছেন। দলকে নতুন করে সাজানোর পরিকল্পনায় তাকে বিবেচনা করছেন মারেসকা। তবে চেলসির বার্তা পরিষ্কার, ১২০ মিলিয়ন পাউন্ড না পেলে এনজোকে বিক্রির কথা ভাববে না তারা।

চেলসির এই মূল্যায়নের খবর প্রথম সামনে আসে মে মাসে। তখন টকস্পোর্ট জানিয়েছিল, এই মিডফিল্ডারের জন্য রেকর্ড অঙ্কের অর্থ চায় চেলসি। এরপর কয়েক মাস ধরে এনজোকে নিয়ে আলোচনা চললেও এখনো কোনো ক্লাব তাদের অবস্থান বদলানোর মতো প্রস্তাব দেয়নি।

এদিকে এনজোই সিটির একমাত্র মিডফিল্ড লক্ষ্য নন। দ্য গার্ডিয়ানের খবর, লিলের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে নিয়েও আলোচনা এগোচ্ছে। তাকে পেতে প্রায় ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ হতে পারে।

এইচজেএস 

বিজ্ঞাপন