ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার এন্ড্রু ফ্লিন্টফের ১৮ বছর বয়সী ছেলে রকি ফ্লিন্টফ। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছেন তিনি। ওয়ানডে কাপে তার ৬৫ বলের শতকে ১৭৪ রানে সমারসেটকে হারিয়ে ওয়ানডে কাপের নকআউটে ল্যাঙ্কাশায়ার।
আগে ব্যাট করতে নেমে ল্যাঙ্কাশায়ার ৬ উইকেটে ৪৪৩ রান করে। কিটন জেনিংসের ১২৭ বলে ১৫৬ রান এবং ফ্লিন্টফের ৭৬ বলে ১২৩ রানের সুবাদে রানপাহাড় গড়ে তারা। ২০ ছক্কায় দলটি লিস্ট এ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান করেছে। ডানহাতি ব্যাটারের ইনিংসে ছিল ১০ চার ও সাত ছয়।
জবাবে সমারসেট ২৬৯ রানে অলআউট হয়। জর্জ বাল্ডারসন ও টম আস্পিনওয়াল চারটি করে উইকেট নেন। ল্যাঙ্কাশায়ার এ গ্রুপে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শুক্রবার ওল্ড ট্রাফোর্ডে তারা কোয়ার্টার ফাইনাল খেলবে ডারহামের বিপক্ষে।
১৩৮ রানে ৩ উইকেট পড়ার পর ফ্লিন্টফ মাঠে নেমেই আগ্রাসী ইনিংস খেলেন। জেনিংসের সঙ্গে তার জুটি ছিল ২১৪ রানের! ২০২৪ সালে ওয়ানডে কাপে ১৬ বছর ও ১১৩ দিন বয়সে ল্যাঙ্কাশায়ারের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়। এর এক সপ্তাহ আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন তিনি।
এরপর ইংল্যান্ড লায়ন্সের হয়ে বাবার রেকর্ড ভাঙেন রকি। ২০২৫ সালের জানুয়ারিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে দলটির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন তিনি। বাবার সামনেই রেকর্ডটি গড়েন এই তরুণ। ওই সময় লায়ন্সের কোচ ছিলেন ফ্লিন্টফ, সম্প্রতি যিনি পদত্যাগ করেছেন।
এফএইচএম
