বিজ্ঞাপন

ইনফান্তিনোকে নিয়ে প্রশ্ন শুনে বিরক্ত এনরিকে

ইনফান্তিনোকে নিয়ে প্রশ্ন শুনে বিরক্ত এনরিকে

বিশ্বকাপের শুরু থেকে নানা বিতর্কের কারণে সমালোচিত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এখন সেই সমালোচনা পরিণত হয়েছে তার গদিছাড়া করার মিশনে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদ থেকে তাকে সরাতে উঠেপড়ে লেগেছে উয়েফা। নতুন ইউরোপিয়ান মৌসুমের প্রথম ট্রফির মিশনে নামার আগে এনিয়ে প্রশ্ন শুনে যেন বিরক্ত হলেন পিএসজি কোচ লুইস এনরিকে।

ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলার সঙ্গে আজ রাতে উয়েফা সুপার কাপের ম্যাচে লড়বে চ্যাম্পিয়নস লিগের বিজয়ী পিএসজি। টানা দ্বিতীয়বার এই শিরোপা জয়ের লক্ষ্য তাদের।

রেড বুল এরেনায় এই ম্যাচের আগে ড্রেসিংরুম ছোট হওয়ায় ক্ষুব্ধ ছিল পিএসজি। তাদের কর্মকর্তারা ভিলার আকারের মতো একটি ড্রেসিংরুমের দাবি তুলেছিল। শেষ পর্যন্ত উয়েফা তাদের জন্য বাড়তি ড্রেসিংরুম বরাদ্দ দিয়েছে।

সুপার কাপ শিরোপা ধরে রাখার মিশনে মাঠের বাইরের এই সমস্যার সমাধান হলেও সংবাদ সম্মেলনে খেলার বাইরে থেকেও প্রশ্ন শুনতে হলো এনরিকেকে। ইনফান্তিনোর সঙ্গে উয়েফার সংকটকালীন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বললেন, ‘আমি আমার দলের ওপর মনোযোগ রাখছি। আর আমি তো কোনো রাজনীতিবিদ নিই। আমি এসব ব্যাপার নিয়ে কথা বলি না। ট্রান্সফার মার্কেট নিয়েও কথা বলি না।’

এর আগে বার্সেলোনা থেকে পিএসজিতে ফেরান তোরেসের সম্ভাব্য চুক্তি নিয়ে প্রশ্নে স্প্যানিশ কোচ বললেন, ‘আমার কথা বলার আওতার বাইরে এটি। আমি শুধু পিএসজির খেলোয়াড়দের নিয়ে কথা বলি।’

এফএইচএম

বিজ্ঞাপন