বিজ্ঞাপন

বাংলাদেশের একাদশ কেমন হবে, লিটন খেলবেন কি না; যা জানালেন শান্ত

বাংলাদেশের একাদশ কেমন হবে, লিটন খেলবেন কি না; যা জানালেন শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আকাঙ্ক্ষিত টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টেস্ট সিরিজ নিয়ে আশার কথা শুনিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মুখ খুলেছেন লিটন দাস ও শরিফুল ইসলামের চোট নিয়েও।

অস্ট্রেলিয়া এরই মধ্যে নিজেদের একাদশ ঘোষণা করেছে। চোটের সমস্যার কারণে বাংলাদেশ এখনো একাদশ ঠিক করে পারেনি। শান্ত জানিয়েছেন, ম্যাচের দিন সকালেই একাদশ চূড়ান্ত হবে, ‘এখনও একাদশ সাজানো হয়নি। দলে কিছু ছোটখাটো চোট সমস্যা রয়েছে। তাই কাল আমরা একাদশ নির্ধারণ করব।’

লিটনের চোট নিয়ে তিনি জানান, ‘লিটন শতভাগ ফিট আছে এখন। লিটন ভাই আসায় অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা আরও বেড়েছে। ধারাবাহিকতা আছে তার। কাল যে টেস্ট শুরু হবে আশা করি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করবে। প্রস্তুতি ভালো হয়েছে।' পরে শরিফুলকে নিয়ে আশার কথা জানিয়েছেন শান্ত, 'শরিফুল ফিটনেস টেস্ট পাস করেছে। ভালো বোলিংও করছে। আশা করি দ্বিতীয় টেস্টে খেলবে।'

পায়ের চোটের আগে দারুণ ফর্মে ছিলেন এবাদত হোসেন। কিন্তু চোট কাটিয়ে ফেরার পর ভালো করতে পারছেন না। তবে অধিনায়কের আস্থা আছে এবাদতকে নিয়ে, 'এবাদত ইনজুরির আগে দুর্দান্ত খেলছিল। চোট কাটিয়ে ফেরার পর ২-৩টি টেস্ট খেলেছে। ভালো বোলিং করছে। কাল খেলার সুযোগ পেলে আশা করি দলের জন্য বিশেষ কিছু করবে।'

এসএইচ