বিজ্ঞাপন

সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জাকের-মুশফিক

সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জাকের-মুশফিক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে জাকের আলি অনিক ও মুশফিক হাসানকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ 'এ' দলের প্রস্তুতিতে যোগ দেবেন তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শতভাগ ফিট হয়ে ওঠায় তাকে একাদশে রাখতে আর কোনো বাধা নেই। পাশাপাশি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও।

লিটন ফেরায় ব্যাটিং লাইন আপে বাড়তি শক্তি যোগ হচ্ছে। সেটা নিশ্চিতভাবেই বলা যায়। এই সিরিজে নাহিদ রানাকে না পাওয়া বড় ধাক্কা বাংলাদেশের। তবে শরিফুল দ্বিতীয় টেস্টে ফিরলে বাংলাদেশের পেস বোলিং আক্রমণে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে।

এসএইচ/এইচজেএস