বিজ্ঞাপন

পেলের খেলা ক্লাবে যোগ দিয়ে যা বললেন সামিত সোম

পেলের খেলা ক্লাবে যোগ দিয়ে যা বললেন সামিত সোম

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে দীর্ঘ তিন বছরের চুক্তির মেয়াদ শেষে ঐতিহ্যবাহী আমেরিকান ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সামিত শোম।

বুধবার এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্টে ক্লাব কর্তৃপক্ষ শমিত শোমকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

এর আগে নিউ ইয়র্ক কসমোসের অফিশিয়াল ফেসবুক ভেরিফাইড পোস্টে বলা হয়, ‘কসমসে স্বাগতম, সামিত সোম। বাংলাদেশি আন্তর্জাতিক ফুটবলার শমিত শোম এখন অফিসিয়ালি কসমসের সদস্য। এমএলএস (মেজর লিগ সকার) এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগ মিলে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতা রয়েছে তার। শমিতের এই অভিজ্ঞতা ও গুণমান কসমসের মিডফিল্ডে আন্তর্জাতিক উপস্থিতি আরও শক্তিশালী করবে।’

এদিকে সামিত সোমের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বাংলাদেশি এই মিডফিল্ডার বলেন, ‘কসমস কান্ট্রি, আমি সামিত সোম। বাংলাদেশি অ্যাটাকিং মিডফিল্ডার। এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’

নিউ ইয়র্ক কসমস বিশ্বের অন্যতম সুপরিচিত ক্লাব। ১৯৭০-এর দশকে ফুটবল সম্রাট পেলে এবং জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এই ক্লাবের হয়ে খেলে ইতিহাস গড়েছিলেন।

গত জানুয়ারিতে ক্যাভালরির সঙ্গে দীর্ঘ তিন বছরের পথচলা শেষ হয় বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার সামিতের। ২০২৬ মৌসুমের দলবদলের আগে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের খবর নিশ্চিত করে।

নিউ ইয়র্ক কসমস বর্তমানে আমেরিকান ফুটবলের তৃতীয় স্তরে খেলছে। এই ক্লাবের হয়ে ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার পথ ধরে বেকেনবাওয়ারও এই ক্লাবের হয়ে যুক্তরাষ্ট্রে পা রাখেন। তবে এখন পর্যন্ত সামিতের নতুন ঠিকানার ব্যাপারে তার কিংবা কসমস কোনো পক্ষের কাছ থেকে এই চুক্তির আনুষ্ঠানিক খবর মেলেনি।

সামিত তার আন্তর্জাতিক ক্যারিয়ারে দুটি দেশের হয়ে খেলেছেন। শুরুতে কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে গত বছর নিজের বাবা-মায়ের শেকড়ের টানে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন। এরপরই লাল-সবুজ জার্সিতে অভিষেক ঘটে এই মিডফিল্ডারের।

গত বছর জুনে ২০২৭৭ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন সামিত। প্রথম গোল পেতে সময় লেগেছে চার মাসের মতো। বাংলাদেশের পরবর্তী কোয়ালিফিকেশনে ৪-৩ গোলে হংকংয়ের কাছে হেরে যাওয়া ম্যাচে প্রথম গোল করেন তিনি।

এমএমএম/