প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ক্যারিয়ার সেরা বোলিংটাই করলেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টের প্রথম দিনে অজিদের বিপক্ষে এই পেসার একাই শিকার করেছেন ৬ উইকেট। তার বোলিং তোপে দুইশ’র আগেই গুটিয়ে গেছে স্বাগতিকরা।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের চ্যালেঞ্জ ও মাঠের সাফল্য নিয়ে হাসান বলছিলেন, 'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা চ্যালেঞ্জিং ছিল। আমার প্রস্তুতি খুব ভালো ছিল। আমাদের বোলাররাও খুবই ভালো করেছে, বিশেষত তাসকিন ও এবাদতের বোলিং আমাকে সাহায্য করেছে।’
'আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, তবে স্মিথের উইকেটটা একটু বেশি স্পেশাল। সে ধরতে পারছিল না আমার বোলিং। আমার মনে হচ্ছিল যে, সে কিছু একটা করতে যাবে। তখন বাউন্সার করি আর সে সেটা মিস করে।'
বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেডকেও আটকে দিয়েছেন হাসান। ভয়ঙ্কর হওয়ার আগে তুলে নেন তার উইকেটও। মাঠেই হাসানের প্রশংসা করেছেন হেড, 'ট্রাভিস হেড আমাকে বলেছে 'ভালো বোলিং'।'
পরে সতীর্থ দুই পেসারের প্রশংসা করে হাসান বলেন, 'ভালো অনুশীলন করেছে এবং ম্যাচে আপনি তা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে তারা খুবই সাহায্য করেছে, বিশেষ করে তাসকিন এবং ইবাদত, তারা খুবই ভালো বোলিং করেছে।'
'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা খুবই চ্যালেঞ্জিং। আর আমি মনে করি যে, আমরা অনেক অনুশীলন করেছি এবং প্রস্তুতি হিসেবে বলব যে খুবই ভালো প্রস্তুতি ছিল।'
এসএইচ/এফআই
