বিজ্ঞাপন

নগদ কুইজ কার্নিভালের ১০ ‘সারপ্রাইজ’ বিজয়ী পেলেন বিশেষ পুরস্কার

নগদ কুইজ কার্নিভালের ১০ ‘সারপ্রাইজ’ বিজয়ী পেলেন বিশেষ পুরস্কার

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাকা পোস্ট ডটকম আয়োজিত ‘নগদ কুইজ কার্নিভাল’–এর ১০ জন সারপ্রাইজ উইনারকে পুরস্কৃত করা হয়েছে। 

আজ (বৃহস্পতিবার) রাজধানীর বারিধারাস্থ ঢাকা পোস্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার সাব্বির আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রুশনান ইবনে রফিক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক আবু রাসেল, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং এইচ এম গোলাম মুর্তজা, হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান এবং স্পোর্টস এডিটর মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “বিশ্বকাপের মতো বৈশ্বিক উৎসবে পাঠকদের আনন্দকে আরও বাড়িয়ে দিতেই মূলত নগদের কুইজ কার্নিভালের আয়োজন করা হয়। নগদ সবসময়ই ক্রীড়াপ্রেমী মানুষের পাশে থাকতে চায়। দারুণ এই আয়োজনে অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগী ও বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন।”

পাঠকদের ধন্যবাদ জানিয়ে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম বলেন, “যে কোনো আয়োজনের আসল শক্তি পাঠকই। নগদ কুইজ কার্নিভালে আমরা যে অভাবনীয় সাড়া পেয়েছি, তা সত্যিই দারুণ। এমন আয়োজন সামনেও অব্যাহত থাকবে।”

বিশ্বকাপজুড়ে প্রতিদিন লাখো প্রতিযোগী ঢাকা পোস্টের ওয়েবসাইটে ‘নগদ কুইজ কার্নিভাল’-এ অংশ নেন। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন পাঁচজন করে বিজয়ী পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টজুড়ে অংশ নেওয়া সব প্রতিযোগীদের মধ্য থেকে ১০ জন সৌভাগ্যবানকে ‘সারপ্রাইজ উইনার’ হিসেবে আলাদাভাবে বাছাই করে নগদের পক্ষ থেকে পুরস্কৃত করা হলো।

বিজ্ঞাপন