বিজ্ঞাপন

হাসান-তাসকিনদের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে

হাসান-তাসকিনদের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে

ডারউইনে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত পারফরম্যান্স করে চমক দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার নেপথ্যে ছিলেন ডানহাতি পেসার হাসান মাহমুদ, যিনি ৫৫ রান দিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারসেরা ৬টি উইকেট।  

বাংলাদেশি পেসারদের এই দাপুটে বোলিং এবং দলের পেস আক্রমণের গভীরতা দেখে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছেন ভারতের খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে হার্শা ভোগলে লেখেন, ‘ভারতে হাসান মাহমুদকে দেখার কথা মনে আছে, তখনই ভীষণ মুগ্ধ হয়েছিলাম। নাহিদ রানাকে ছাড়াও বাংলাদেশ যে গভীরতা দেখাচ্ছে- তারা চমৎকার কাজ করেছে।’

ডারউইন টেস্টের প্রথম দিনে নাহিদ রানা ও শরীফুল ইসলামের অনুপস্থিতিতেও তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে সঙ্গে নিয়ে অজি ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করেন হাসান মাহমুদ। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয়বার, যেখানে প্রতিপক্ষের ১০টি উইকেটের সবগুলোই তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা।  

তরুণ পেসারদের এমন ধারাবাহিক পারফরম্যান্স কেবল মাঠের ফলাফলকেই নতুন রূপ দিচ্ছে না, বরং বিশ্ব ক্রিকেটের প্রথিতযশা বিশ্লেষকদের নজরও কাড়ছে।

এমএমএম/