জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন। দেশের অন্যতম কিংবদন্তি হকি খেলোয়াড় পেনাল্টি কর্নারে খুব দক্ষ। আসন্ন এশিয়ান গেমসের জন্য তাকে জাতীয় দলের কোচিং স্টাফে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে ফেডারেশন। চয়নের সঙ্গে আরেক সাবেক জাতীয় খেলোয়াড় ইমরান হাসান পিন্টু ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন।
জাপানে এশিয়ান গেমসে অ্যাক্রিডিটেশন কার্ড জটিলতায় রয়েছেন খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, পুষ্কর ক্ষিসা মিমো, কোচ গেরহার্ড পিটার, ম্যানেজার আরিফুল হক প্রিন্সসহ আরও দুই জন।
এই মুহূর্তে আরও দুজন কোচিং স্টাফ যোগ করলেও তারা অবশ্য জাপানে যাচ্ছেন। এমনকি জার্মানিতেও যাবেন না। ঢাকায় আগামী সপ্তাহ খানেকের একটু বেশি সময় কাজ করবেন। এমন নিয়োগের কারণ সম্পর্কে ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘তারা দুজন সাবেক তারকা ও বড় মাপের খেলোয়াড়। ভবিষ্যতে তৈরির জন্য তাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। তারা ঢাকায় আগামী দশ দিন কাজ করবেন। পেনাল্টি কর্নার নিয়ে সপ্তাহ খানেক বিশেষভাবে কাজ করাই যথেষ্ট।’
বাংলাদেশের হকিতে দীর্ঘ সময় চয়ন একাই পেনাল্টি কর্নার স্পেশালিস্ট ছিলেন। এখন অবশ্য সোহানুর রহমান সবুজ, আমিরুল ইসলাম ও আশরাফুল ভালো পেনাল্টি কর্নার নেন। পরের প্রজন্ম নিয়ে চয়নের পর্যবেক্ষণ, ‘পেনাল্টি কর্নার নিয়ে এখন দলে সুস্থ প্রতিযোগিতা চলছে। এটা খুব ভালো। আমার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব তাদেরকে আরো শাণিত করার।’
১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে এশিয়ান গেমস শুরু হবে। হকি ফেডারেশন প্রস্তুতির জন্য জার্মানি দল পাঠাবে। ফেডারেশন খেলোয়াড়দের ভিসা নিয়ে কাজ করছে।
এমএমএম/
