ডারউইনে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। ৩৬ রানে ওপেনিং জুটি ভাঙার পর তানজিদ হাসান ও মুমিনুল হক দাঁত কামড়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন। দুজনেই নতুন দিনে ৮ ওভার খেলে ফেলেছেন। দুজনেই হাফ সেঞ্চুরির পথে।
দ্বিতীয় দিনে এর মধ্যে ১৯ রান যোগ করেছেন দুজন। তানজিদ ৪৪ ও মুমিনুল ৪২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ ৮৩ রানে পিছিয়ে।
সকালের সেশনে প্রথম ছয় ওভারে মুমিনুল-তানজিদ কোনো ভুল করেননি। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে ভালোভাবে সামাল দিচ্ছেন তারা। কামিন্সকে চারও মেরেছেন মুমিনুল।
২৪ ওভারে ৯৬ রান নিয়ে বাংলাদেশ দিনের খেলা শুরু করেছিল। মুমিনুলের ব্যাটে দ্বিতীয় দিনে প্রথম রান আসে। বেউ ওয়েবস্টার বোলিং শুরু করেন।
এফএইচএম
