বিজ্ঞাপন

তানজিদের প্রথম ফিফটি

তানজিদের প্রথম ফিফটি

গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। দ্বিতীয় ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি। আর সেখানে সফল তিনি। অস্ট্রেলিয়া হাফ সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করলেন তানজিদ। ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ। সেই জুটি একশ ছোঁয়ার পথে। 

Tanzid Hasan raises the bat for his fifty, Australia vs Bangladesh, 1st Test, Darwin, 2nd day, August 14, 2026

ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেললেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল।

৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার। বাংলাদেশ মাত্র ৭০ রানে পিছিয়ে।

এফএইচএম