অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন তানজিদ হাসান তামিম। যা প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি। মিশেল স্টার্ক-প্যাট কামিন্স-হ্যাজলউডের মতো বিশ্বসেরা পেসারদের বিপক্ষে এমন ইনিংসের পর প্রশংসা পেয়েছেন অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের কাছ থেকেও।
দিন শেষে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, 'ছোটবেলা থেকে গিলক্রিস্টকে দেখে বড় হয়েছি। তিনি আমাদের পছন্দের একজন ক্রিকেটার। আজ ইন্টারভিউয়ের সময় তিনি আমাকে বলেছেন, আমার ব্যাটিং তিনি খুব উপভোগ করেছেন। এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়।'
তামিম জানালেন তৃতীয় দিনে যতক্ষণ খুশি ব্যাট করা যায়, 'আমি যতক্ষণ ব্যাট করেছি, উইকেট ভালোই ছিল। পরে হাসান ও মিরাজ ভাইয়ের ব্যাটিং দেখেও তাই মনে হয়েছে। তবে ওরা খুব টাইট লাইনে বল করেছে। আমরা যত বেশি সময় ব্যাট করতে পারব, দলের জন্য ততই ভালো হবে।'
'এখনও ম্যাচের তিন দিন বাকি। আমরা চাই যত বেশি সম্ভব সেশন ব্যাট করতে। যত বেশি রান করা যাবে, আমাদের বোলারদের জন্য কাজটা তত সহজ হয়ে যাবে।'
পরে টেস্টের প্রথম দিনে স্টিভেন স্মিথের ক্যাচ মিস করা নিয়ে তামিম বলেন, 'ক্যাচ মিস হওয়াটা ক্রিকেটেরই অংশ। স্লিপে একটি ক্যাচ ছিল, সে বেঁচে গেছে। এটা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না।'
এসএইচ
