খেলোয়াড় ও কোচদের ভবিষ্যৎ বাঁচাতে গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে মাত্র এক ডলারে জামসেদপুর এফসি’র মালিকানা হস্তান্তর করেছে টাটা স্টিল। ভারতর শীর্ষ ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দুই সপ্তাহের মাথায় এক অভাবনীয় চুক্তি সম্পাদন করেছে তারা।
টাটা স্টিল তাদের মালিকানাধীন ক্লাবে থাকা ১২ জন ফুটবলার এবং ২ জন কোচের চুক্তি বজায় রেখে মাত্র ১০০ ভারতীয় রুপি (প্রায় ১.০৫ মার্কিন ডলার) প্রতীকি মূল্যে গোয়ার ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্স-এর কাছে বিক্রি করা হয়েছে জামশেদপুর এফসি-কে।
এই চুক্তির মাধ্যমে ২০০০ কিলোমিটার উত্তরের শহর জামশেদপুর তাদের একমাত্র শীর্ষ সারির দলটিকে হারালেও খেলোয়াড় ও কোচদের পেশাদার ক্যারিয়ার সচল রাখার সুযোগ তৈরি হয়েছে।
দুইবারের জাতীয় লিগ বিজয়ী গোয়ার ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্স এখন জামশেদপুর এফসির স্পোর্টিং লাইসেন্স গ্রহণ করে শীর্ষ লিগ আইএসএলে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।
টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট ডি. বি. সুন্দর রামাম জানিয়েছেন, খেলোয়াড় ও কোচদের ফুটবল খেলা অব্যাহত রাখার সুযোগ করে দিতেই এই রূপান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।
লিগ উইনার্স শিল্ড (২০২১-২২) এবং সুপার কাপ জয়ী এই ক্লাবটি বন্ধ না করার জন্য খেলোয়াড় ও সমর্থকরা আবেগঘন আবেদন জানালেও শেষ রক্ষা হয়নি।
জামশেদপুর এফসি বর্তমানে ডুরান্ড কাপে খেলছে, যেখানে সোমবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মোহনবাগান।
২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার ভারতের শীর্ষ ফুটবলে ফিরছে গোয়ার ক্লাবটি। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা যেখানে থাকার যোগ্য, সেখানেই ফিরে এসেছি। কেউ যখন পতন দেখেছে, আমরা সেখানে সুযোগ দেখেছি। কেউ যখন শেষ দেখেছে, আমরা সেখানে এক নতুন সূচনা দেখেছি।’
এমএমএম/
