বিজ্ঞাপন

চালকের আসনে বাংলাদেশ, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

চালকের আসনে বাংলাদেশ, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

ডারউইন টেস্টের তৃতীয় দিনেও বাংলাদেশের দাপট অব্যাহত। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দারুণ শুরু পেয়েছে সফরকারী দল। 

দলীয় ৭৩ রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৮৭ রান। এখনও পিছিয়ে আছে ১৪১ রানে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি জানালেন এই টেস্টে এখনো এগিয়ে বাংলাদেশ, 'এ মুহূর্তে বাংলাদেশ চালকের আসনে রয়েছে।'

টাইগার পেসার হাসান মাহমুদের প্রশংসা করে গিলেস্পি বলেন, 'হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। সে এটার প্রাপ্য ছিল, কারণ দারুণ বল করেছে। এবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও।'

'এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা অনেক ভালো বল করেছে। দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছে। প্রথম ইনিংস অসাধারণ ছিল।'

পরে নাহিদ রানাকে মিস করার কথা জানিয়ে গিলেস্পি বলেন, 'নাহিদকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে। অনেক লম্বা ফাস্ট বোলার। সম্ভবত সাইড স্ট্রেইনের চোট। সে দ্রুত সেরে উঠুক।'

এসএইচ