বিজ্ঞাপন

বোল্ড হয়ে নিজেই স্টাম্পে বেল লাগালেন, হতবাক করা ব্যাপার!

বোল্ড হয়ে নিজেই স্টাম্পে বেল লাগালেন, হতবাক করা ব্যাপার!

বাংলাদেশ যে এভাবে শাসাবে, হয়তো কল্পনাতেও করেনি অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল। ব্যাটিং-বোলিং দুটোতেই সমান তালে তাদরে ওপর ছড়ি ঘুরাচ্ছে সফরকারীরা। ডারউইনে বাংলাদেশের দাপটে যেন মাথা ঠিক নেই অজিদের। একের পর এক উদ্ভট কাজই করে যাচ্ছেন, আর ধারাভাষ্যকক্ষে ছড়াচ্ছে বিস্ময়।

এই যেমন দ্বিতীয় ইনিংসে ট্র্যাভিস হেড যা করলেন! দুই ইনিংসেই হাসান মাহমুদের কাছে বোল্ড হয়েছেন তিনি। সবশেষ বাংলাদেশের পেসারের কাছে আউট হওয়ার পর তার প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। একটা ঘোরের মধ্যে যেন চলে গিয়েছিলেন তিনি।

আউট হওয়ার পর মাঠ ছাড়ার আগে নিজেই বেল তুলে স্টাম্পের মাথায় লাগিয়েছেন হেড। ওদিকে অ্যাডাম গিলক্রিস্ট আর মার্ক ওয়াহর চোখ বিস্ময়ে ছানাবড়া।

গিলক্রিস্ট ধারাভাষ্যে বলেছেন, ‘এটা অবিশ্বাস্য! আমার পুরো ক্রিকেট জীবনে এমনটা কখনো দেখিনি। একজন ব্যাটার এতটাই হতাশ যে বেলগুলো আবার বসিয়ে দেওয়া হয়েছে।’ ওয়াহও বিস্ময় লুকাননি, ‘বেশিরভাগ ব্যাটারই স্টাম্প ফেলে দেয়, বেলস আবার লাগিয়ে দেয় না।’ অজি ওপেনারের শট নিয়ে তিনি বললেন, ‘শটটা একটু বেশিই ফুল হয়ে গেছে। এটা প্রায় একটা হাফ ভলির মতো। শটটা আরও জোরালো হওয়া দরকার ছিল।’

এফএইচএম