বিজ্ঞাপন

স্টাম্পে বল লাগলেও বেঁচে গেলেন গ্রিন, ‘হেড কি বেলে আঠা লাগিয়ে গেছেন’

স্টাম্পে বল লাগলেও বেঁচে গেলেন গ্রিন, ‘হেড কি বেলে আঠা লাগিয়ে গেছেন’

ডারউইন টেস্টে অদ্ভুত সব ঘটনা ঘটছে। সবশেষ এমন কিছু দেখা গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩১তম ওভারে।

১০৭ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটারের পতন হতো। তাসকিন আহমেদের ওই ওভারের পঞ্চম বলে সৌভাগ্যক্রমে বেঁচে যান ব্যাটিং প্রান্তে থাকা ক্যামেরন গ্রিন।

তাসকিনের দারুণ এক ডেলিভারি তার ব্যাটের কানায় লেগে স্টাম্পে আলতো ছোঁয়া দিয়ে যায়। কিন্তু বেল পড়েনি। রিপ্লেতেও দেখা গেছে, লেগ স্টাম্পে বল স্পর্শ করেছিল। কিন্তু দুর্ভাগ্য তাসকিনের, বেল পড়েনি। ধারাভাষ্যকক্ষে সাবেক অস্ট্রেলিয়া তারকা অ্যালিসা হিলি বললেন, ‘ট্র্যাভিস হেড কি সেগুলোতে (বেলস) আঠা লাগিয়ে গিয়েছিল।’

এফএইচএম