চমৎকার এক চুক্তি সেরে ফেলল অ্যাতলেটিকো মাদ্রিদ। লা লিগার নতুন মৌসুম শুরুর দিন রক্ষণে শক্তি বাড়াল তারা। ইউরোপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ডিফেন্ডারদের একজনকে দলে টানল মাদ্রিদ ক্লাব।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি নিশ্চিত করেছে, ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত তারা আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে নিজেদের করে নিয়েছে তারা। এই উইন্ডোতে এটি তাদের চতুর্থ চুক্তি। মূলত ব্যাকলাইনকে শক্তিশালী করাকেই চলতি দলবদলের বাজারে অগ্রাধিকার দিয়েছিলেন ডিয়েগো সিমিওনে।
— Atlético de Madrid (@Atleti) August 15, 2026
রোমেরোকে কিনতে ৪০ মিলিয়ন ইউরো ফি দিতে হয়েছে অ্যাতলেটিকোকে। আর্জেন্টিনার এই আন্তর্জাতিক ডিফেন্ডার শুক্রবার তার লন্ডন ক্লাবের ভক্তদের বিদায় বলেছেন।
গত মৌসুমে রোমেরোকে পেতে চেয়েছিল অ্যাতলেটিকো। কিন্তু টটেনহ্যাম হটস্পারের আর্থিক চাহিদার সঙ্গে পেরে ওঠেনি তারা। অ্যাতলেটিকোতে তিনি যোগ দেওয়ার আগে বার্সেলোনা ও আর্সেনালও তাকে নিয়ে আগ্রহ দেখায়।
এফএইচএম
