বিজ্ঞাপন

টস জিতে নেওয়া সিদ্ধান্তে কি অনুতপ্ত কামিন্স?

টস জিতে নেওয়া সিদ্ধান্তে কি অনুতপ্ত কামিন্স?

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট হারল অস্ট্রেলিয়া দল। টস জিতে ব্যাটিং নিয়েই তারা বিপাকে পড়েছিল। ১৯৮ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। আগে ব্যাটিং না নিলে কি ভিন্ন কিছু হতে পারত, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে কামিন্স স্পষ্ট করলেন আগে ব্যাটিং নিয়ে হারলেও অনুতপ্ত নন তিনি। 

কামিন্স বলেন, ‘আমি কি সিদ্ধান্তটি নিয়ে অনুতপ্ত? সম্ভবত না। আমি সম্ভবত আবারও একই সিদ্ধান্ত নিতাম। কারণ, আপনি যদি প্রথম এক ঘণ্টা পার করে দিতে পারেন, তাহলে প্রথম ঘণ্টার পর সিম মুভমেন্টের সংখ্যাও খুব বেশি ছিল না।’

তিনি বলে গেলেন, ‘তাই দল হিসেবে আমাদের আশা ছিল, আমরা আরও লম্বা সময় ব্যাটিং করতে পারব। টেস্টে আমরা যতক্ষণ ব্যাট করেছি, ১০০ ওভারের একটু বেশি, হয়তো ১৩০ ওভার বা এর কাছাকাছি। আমাদের আশা ছিল, এরপর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ করব, যাতে চতুর্থ দিনের শেষ ভাগে কিংবা পঞ্চম দিনের এমন উইকেটে বোলিং করতে পারি, যেখানে বল ঘুরতে শুরু করবে এবং বোলারদের জন্য সহায়ক হবে।’

কামিন্স আরও বলেন, ‘আমি বলব না যে প্রতিটি টেস্ট ম্যাচেই আপনি যখন নামেন, তখন সবকিছু নির্দিষ্ট করে একইভাবে হবে। মাঝে মাঝে আপনাকে বলা হয়, ম্যাচটা এভাবে এগোবে, কিন্তু খেলোয়াড় হিসেবে আমরা জানি, সব সময় তা হয় না। বাংলাদেশ খুব ভালো দল।’

বাংলাদেশের প্রশংসা করে তিনি বললেন, ‘টেস্টে তাদের বিপক্ষে খুব বেশি খেলিনি, তবে ওয়ানডেতে অনেক খেলেছি। সাম্প্রতিক সময়েও খেলেছি। তাদের বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাই কোনোভাবেই এটা আমাদের কাঙিক্ষত ফল নয়। আমরা নিজেদের জন্য যে মানদণ্ড ঠিক করেছি, সেটা এই সপ্তাহে আমরা যে ক্রিকেট খেলেছি, তার চেয়ে অনেক উঁচু।’

এসএইচ/এফএইচএম