বিজ্ঞাপন

চার দিনে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশ বাকি একদিন কীভাবে কাটাবে?

চার দিনে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশ বাকি একদিন কীভাবে কাটাবে?

সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স যেকোনো সময়ের চেয়ে ভালো। নিজেদের এই সেরা সময়েও অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ৫ দিন লড়াই করবে বাংলাদেশ, এমনটাও হয়তো অনেকেই ভাবেননি। তবে বাংলাদেশ যা করেছে তা ভাবা তো দূরের কথা অনেকের কল্পনারও বাইরে ছিল। ৪ দিনে অজিদের হারিয়ে তাসমান পাড়ে রূপকথার গল্প লিখেছে নাজমুল হোসেন শান্তর দল।

ডারউইন টেস্টের শেষ দিনটা অলিখিত ছুটি হিসেবেই পেয়েছে বাংলাদেশ। এমন একটা জয়ের পর দিনটা কীভাবে কাটাবে শান্তরা? ম্যাচ শেষে অধিনায়ক জানিয়েছেন, ‘আমার মনে হয় এ রকম জয়ের পরে অবশ্যই উদযাপন করা উচিত। এ ধরনের মুহূর্ত আমাদের জীবনে খুব কম আসে। আমার মনে হয় যে পুরা দিন উদযাপন করা উচিত, খুব ভালোভাবে উদযাপন করা উচিত। ওটাই করার চেষ্টা করব।’

এই ম্যাচে দল হিসেবেই পারফর্ম করেছে বাংলাদেশ। বল হাতে হাসান মাহমুদ সবার নজর কাড়লেও তাকে দ্বিতীয় ইনিংসে ফাইফার নিয়েছেন মিরাজ। ব্যাটিংয়ে তানজিদ তামিম সেঞ্চুরি করে আলো ছড়ালেও শান্তর ব্যাটিংয়ে ছিল আভিজাত্যের ছাপ। এ ছাড়া মিরাজও লোয়ার মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করেছেন।

সবমিলিয়ে হাসান মাহমুদ ম্যাচসেরা হলেও শান্তর কাছে একাদশের সবাই এটার যোগ্য, ‘সত্যি বলতে আমার ম্যাচসেরা বাংলাদেশ দল। আপনি যদি দেখেন, সবাই কোনো না কোনো জায়গায় অবদান রেখেছে।’

‘তামিমের প্রথম সেঞ্চুরি—এটা অবশ্যই বিশেষ মুহূর্ত ওর জন্য, মাত্র দ্বিতীয় টেস্ট খেলছে। মিরাজ এ রকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এ কন্ডিশনে ব্যাটিং-বোলিং যেভাবে করল, এটা অসাধারণ। এমনকি সাদমানের প্রথম ইনিংসের ২০টা রানও অনেক গুরুত্বপূর্ণ ছিল।’-যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

এইচজেএস