বিজ্ঞাপন

ডারউইনে ইতিহাস, ওয়াসিম আকরামদের পাশে হাসান মাহমুদ

ডারউইনে ইতিহাস, ওয়াসিম আকরামদের পাশে হাসান মাহমুদ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ দল। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে বিধ্বস্ত করার ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপূণ্য দেখিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামদের সঙ্গে এক অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছেন তিনি।

নিজের অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচেই ৯টি উইকেট শিকার করেন ২৬ বছর বয়সী এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক বা প্রথম টেস্টে সফরকারী বোলার হিসেবে সেরা বোলিং ফিগারের তালিকায় এখন তিনি মরিস টেট ও ওয়াসিম আকরামের ঠিক পরেই অবস্থান করছেন হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯০ সালে নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন ওয়াসিম আকরাম। ওই ম্যাচে তিনি নিয়েছিলেন মোট ১১টি উইকেট। এরও আগে সাবেক ইংলিশ পেসার ১৯২৪ সালে নিয়েছিলেন ১১টি উইকেট। এবার হাসান মাহমুদ নিলেন ৯টি উইকেট। তালিকায় তার অবস্থান তিন নম্বরে।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদের নেওয়া ৬ উইকেটের কল্যাণে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে থামিয়ে যায় বাংলাদেশ। জবাবে তানজিদ হাসানের সেঞ্চুরি (১০১) বাংলাদেশকে বড় লিড এনে দেয়। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট এবং হাসান মাহমুদের ধারালো বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দ্রুত গুটিয়ে দিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এমএমএম/