বিজ্ঞাপন

বড় অঘটনের শিকার পিএসজি

বড় অঘটনের শিকার পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও সুপার কাপে টানা দুইবারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই বড় অঘটনের শিকার হলো। ফরাসি কাপের চ্যাম্পিয়ন ও লিগ ওয়ানের ট্রফি জয়ীর মধ্যে অনুষ্ঠিত ফরাসি সুপার কাপ ফাইনালে লেন্সের কাছে হার দেখল তারা।

স্তাদে বোল্লায়ের্ত-দেলেলিসে দুই লাল কার্ডের ম্যাচে ১-০ গোলে জিতেছে গত মৌসুমে প্রথমবার ফরাসি কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটি। শুরুতে গোল হজম করার পর প্রায় এক ঘণ্টা ১০ জনের প্রতিপক্ষকে পেয়েও শোধ দিতে পারেনি টানা চারবারের ফরাসি সুপার কাপের চ্যাম্পিয়নরা। 

৩২তম মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে লেন্সকে লিড এনে দেন অধিনায়ক ফ্লোরিয়ান থাউভিন। বিরতির ৬ মিনিট আগে মাঘনেস অকলিউশেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কিলিয়ান অ্যান্তোনিও।

ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজি শেষ দিকে ফ্যাবিয়ান রুইজের গোলে সমতার দেখা পেয়েছিল। কিন্তু গোলদাতা অফসাইডে থাকায় গোল বাতিল হয়। ম্যাচের চার মিনিট আগে মাইকেল স্কোরাসকে আঘাত করার জন্য লাল কার্ড দেখেন নুনো মেন্দেস। বুধবার রাতে সলজবুর্গে অ্যাস্টন ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয়ীদের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে। 

পিএসজির এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না ব্রাডলি বারকোলা ও ইব্রাহিম এমবায়ে। দুজনকে নিয়েই লিভারপুলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

এফএইচএম

বিজ্ঞাপন