বিজ্ঞাপন

৫ সন্তানের পরিবার, আরও সন্তান নেবেন কি না জানালেন রোনালদো-জর্জিনা

৫ সন্তানের পরিবার, আরও সন্তান নেবেন কি না জানালেন রোনালদো-জর্জিনা

ক্রিশ্চিয়ানো রোনালদো তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। গত ১১ আগস্ট এক দশকের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেন। পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে অনেকটা অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিয়ের কাজ সেরে ফেলেন তারা। এই বিয়েতে তাদের পাঁচ সন্তান উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে তাদের ব্যক্তিগত বিয়ের প্রথম ভিডিও। তারপর এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সাংসারিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তারা।

বিয়ের পর বিখ্যাত ম্যাগাজিন ভোগ-কে এই দম্পতি জানান, বিয়ের অনুষ্ঠানে তাদের সন্তানরাই ছিল মূল আকর্ষণ। জর্জিনা বলেন, ‘বাচ্চারা জানে আমাদের সময় তাদের জন্যই। জর্জিনা আরও যোগ করেন তিনি ও রোনালদো ‘কম কাঠামোগত পরিবার’ থেকে উঠে এসেছেন। এ কারণেই তারা দেখাতে চেয়েছেন ‘কিছুই না থাকা ও সবকিছু থাকার মূল্য’। তিনি জানান, বিয়েতে তাদের সন্তানরাই ছিল ‘প্রধান অতিথি’।

তাদের পরিবারে সব মিলিয়ে পাঁচ সন্তান। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র, যদিও তার জৈবিক মায়ের পরিচয় কখনও জানাননি পর্তুগিজ তারকা। যমজ সন্তান ইভা ও মাতেও ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয়। রোনালদোর সঙ্গে সম্পর্কের পর জর্জিনার গর্ভের সন্তান দুজন- অ্যালানার পর বেল্লা এসমারালদা। সম্পর্কে কোনো ধরনের ঝামেলা না থাকলেও ২০২২ সালের এপ্রিলে এক বিয়োগান্তক ঘটনার মুখোমুখি হন রোনালদো ও জর্জিনা। বেল্লার সঙ্গেই জন্মেছিল আরেক সন্তান অ্যাঞ্জেল। কিন্তু জন্মের সময় মারা যায় নবজাতক ছেলে। 

আরও সন্তান নেবেন কি না প্রশ্নেরও উত্তর দেন এই দম্পতি। রোনালদো বলেন, ‘আমি কখনো বলিনি আর নয়।’ জর্জিনা কথা কেড়ে নিয়ে বললেন, ‘এখন আরেকটি বাচ্চা নিলে বাড়িতে ভিড় বেড়ে যাবে। কিন্তু যখন ছোটটার বয়স ১৫ বা ১৬ হবে, তখনও আমরা তরুণ থাকব, তাই সমস্যা কী? এটা সত্যি যে আমি ছোট বাচ্চা ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না, দেখা যাক কী হয়।’

৪১ বছর বয়সী ফরোয়ার্ড একই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, সম্ভবত এই বছরই শেষবারের মতো ফুটবল খেলবেন। আল নাসর তারকা বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর, এবং আমি এক অসাধারণ কীর্তি রেখে যেতে চাই।’

এফএইচএম