বিজ্ঞাপন

সতীর্থ থেকে কোচ, মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন সাব্বির

সতীর্থ থেকে কোচ, মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন সাব্বির

টপ অ্যান্ড টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ এইচপি দল এখন অস্ট্রেলিয়াতে। এবারের দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমানও। অভিজ্ঞ এই ক্রিকেটার সর্বশেষ মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পেয়েছিলেন। যদিও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। 

সাম্প্রতিক ব্যর্থতার পর এবার আরও বড় মঞ্চে সুযোগ পেলেন সাব্বির। এইচপি দলের সঙ্গে আছেন তার দীর্ঘ দিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও। মেন্টর হিসেবে রিয়াদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন সাব্বির।

ডারউইনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে টাইগার এই ব্যাটার বলছিলেন, ‘(রিয়াদ ভাইয়ের সঙ্গে কাজ) এক কথায় ফ্যান্টাস্টিক। যেভাবে আমাদের মনিটর করছেন, পার্ট বাই পার্ট বুঝাচ্ছেন। মনে হচ্ছে আমার কলিগই আমাকে বুঝাচ্ছেন। অনেক দিন খেলেছি উনার সাথে। ৭-৮ বছর খেলেছি। খুব ফ্রি-লি কথা বলতে পারছি। ফ্যান্টাস্টিক ওয়ার্ক।’

টপ এন্ড সিরিজে দলের সহকারী কোচের দায়িত্বে আছেন ইমরুল কায়েসও। দেশি কোচদের বেশি বেশি সুযোগের এই ব্যাপারটিকে সাধুবাদ জানালেন সাব্বির, ‘অবশ্যই এটা বড় অর্জন হবে। দেশি কোচ প্লেয়ারদের চেনেন। যারা আসছেন সবাই ১০-১২-১৫ বছর জাতীয় দলে খেলেছেন। এটা খুব ভালো উদ্যোগ। (বিসিবি সভাপতি) তামিম (ইকবাল) ভাই খুব ভালোভাবে এটা নিচ্ছে। প্লেয়ারদের জন্য ভালো ব্যাপার।’

এসএইচ