বিজ্ঞাপন

টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ এইচপি দল এখন অস্ট্রেলিয়ায়। পুরো টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে ডারউইনে। 

এরই মধ্যে সেখানে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুর।

গণমাধ্যমকে তিনি বলেন, 'আমি মনে করি প্রত্যেকবারই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছিলাম। একবার রানার্স-আপ, আরেকবার হয়তো প্রথম রাউন্ডেই বাদ পেড়েছিলাম। আর এখন আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, তবে আমরা ম্যাচ ধরে ধরে এগোনোর জন্য চেষ্টা করব।'

এদিকে এইচপি দলের কোচিং প্যানেলে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। এই দুজনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এইচপির জন্য ভালো হবে বলে মনে করেন শুক্কুর।

এই অধিনায়ক বলেন, 'আপনারা যদি দেখেন দুজনেই কিন্তু এখনো ক্রিকেট পুরোটা ছাড়েনি, প্রথম শ্রেণীর ম্যাচ খেলছে। সুতরাং আমি মনে করি উনাদের মাঠের অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে ভাগাভাগি করে খুব ভালো একটা জিনিস হবে।'

এসএইচ