বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার নম্বরে। ফাইনালে উঠার বেশ ভালো সম্ভাবনা রয়েছে তাদের। তবে ফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে আগেরবারের দুই ফাইনালিস্ট দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এদিকে ফাইনালে উঠার দৌড় থেকে ছিটকে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান অস্ট্রেলিয়ার। ৯ ম্যাচে ৭টি জয় ও দুটি হারের পর তাদের জয়ের হার শতকরা ৭৭.৭৮ শতাংশ। আর ৭৫ শতাংশ জয় নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। আর সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশ অবস্থান করছে টেবিলের চার নম্বরে।
বাংলাদেশের ঠিক পেছনে অবস্থান করছে ভারত। এছাড়া ছয় ও সাত নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এই সাত দলেরই ফাইনালের উঠার সম্ভাবনা এখনও টিকে রয়েছে।
এদিকে ২২.২২ শতাংশ জয় নিয়ে আট নম্বরে থাকা পাকিস্তান ও ২০.৮৩ শতাংশ জয় নিয়ে নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই মৌসুমে এখনও নয়টি ম্যাচ বাকি অস্ট্রেলিয়ার। এর মধ্যে পাঁচটিতে জিতলেই সেরা দুইয়ে অবস্থান নিশ্চিত হবে অজিদের। সমান ম্যাচ বাকি আছে দক্ষিণ আফ্রিকারও। তাদের জিততে হবে ছয়টিতে। আর নিজেদের বাকি আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিততে দ্বিতীয়বার ফাইনালে উঠবে কিউইরা।
অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের প্রথম টেস্টে হারানোর পর ফাইনালের সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের। টাইগারদের বাকি রয়েছে নয়টি টেস্ট। এর মধ্যে জিততে হবে সাতটিতে। একই সমীকরণের ভারতেরও। তাদেরও নয়টি ম্যাচের মধ্যে সাতটিতে জিততে হবে। আর আটটি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি জেতার পাশাপাশি দুটি ড্র করতে হবে লঙ্কানরা।
এদিকে ইংল্যান্ডের সমীকরণটা আরও জটিল। বাকি সবগুলো ম্যাচ জিতলেই কেবল ফাইনালের টিকিট কাটবে পারবে ইংলিশরা।
এমএমএম/
