বিজ্ঞাপন

বার্সায় কত নম্বর জার্সি পাচ্ছেন রদ্রি?

বার্সায় কত নম্বর জার্সি পাচ্ছেন রদ্রি?

ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া এখন সময়ের অপেক্ষা। দুই ক্লাবের মধ্যে ৭৬.৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে প্রাথমিক সমঝোতা হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বার্সেলোনায় হবে তার মেডিকেল।

ম্যানচেস্টার সিটি ও স্পেনের হয়ে এতদিন ১৬ নম্বর জার্সি পরে খেলেছেন রদ্রি, বার্সাতেও সেই নম্বরই পাচ্ছেন তিনি।

বার্সেলোনায় এখন ১৬ নম্বর জার্সিটি খালি। আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছেন রদ্রি। চুক্তি নিয়ে আলোচনার সময়ই ক্লাব কর্তাদের কাছে নিজের পছন্দের নম্বর হিসেবে ১৬ চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তার সেই ইচ্ছা পূরণ করতে রাজি হয়েছে বার্সা।

নম্বরটি খালি হওয়ার ঘটনাটিও বেশ সময়োপযোগী। ফেরান তোরেস বার্সেলোনা ছাড়ার পর তার ৭ নম্বর জার্সি পেয়েছেন ফেরমিন লোপেস। ফলে রদ্রির জন্য ১৬ নম্বর জার্সিটি বরাদ্দ করতে কোনো সমস্যা হয়নি ক্লাবটির।

রদ্রির কাছে ১৬ শুধু একটি জার্সি নম্বর নয়, বরং তার ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে থাকা একটি পরিচয়। ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই এই নম্বর পরে খেলেছেন তিনি। সিটির হয়ে সাত বছর কাটানোর সময়ও ১৬ নম্বরই ছিল তার পরিচিতি। জাতীয় দলেও একই গল্প। স্পেনের হয়ে ১৬ নম্বর জার্সিতেই খেলছেন রদ্রি।

এইচজেএস