বিজ্ঞাপন

ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন বিদ্যুৎ

ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন বিদ্যুৎ

গত ৭ জুন বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। যেখানে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তামিম ইকবাল। প্রথম বোর্ড সভার পরই বন্টন করে দেওয়া হয়েছিল বিসিবির স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব। 

তবে বেশ কয়েকটি বিভাগে বাকি ছিল দায়িত্ব বন্টনের। তখন ক্রিকেট পরিচালনা বিভাগের জন্য আনুষ্ঠানিকভাবে কারো নাম ঘোষণা করেনি বিসিবি। তবে নতুন করে এই বিভাগের জন্য সদস্য সচিব নিয়োগ করেছে বোর্ড।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও একসময়ের তারকা ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে দেয়া হয়েছে ক্রিকেট পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব। ইতোমধ্যে তিনি অফিসও শুরু করেছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার অংশ নিয়েছেন বৈঠকেও। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এ দিকে হাই-পারফর্মম্যান্স বিভাগের যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার রুবেল হোসেন।

এসএইচ/এইচজেএস