অবশেষে ব্লুগ্রানা জার্সিতে নিজেকে রাঙাতে চলেছেন রদ্রিগো হার্নান্দেজ। বেশ নাটকীয়তার পর নিজের স্বপ্নের ঠিকানা বার্সেলোনার সঙ্গে তিনি ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছেন। ৩০ বছর বয়সী এই স্প্যানিশ তারকার সঙ্গে নিজেদের দলে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কাতালানরা।
আজ (মঙ্গলবার) বার্সা গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে অন্যতম প্রেস্টিজিয়াস এই চুক্তি সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল রদ্রির। এর আগে সোমবার বিকেলে বার্সেলোনায় পৌঁছানোর পর বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার আজ সকালে ‘সিউতাত এস্পোর্তিভা জোয়ান গাম্পার’ ট্রেনিং কমপ্লেক্সে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন।
বার্সেলোনায় পা রাখার পরপরই তিনি এই নতুন অধ্যায় নিয়ে নিজের উচ্ছ্বাস ও উচ্চাকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন রদ্রি। রিয়াল মাদ্রিদসহ বড় বড় ক্লাবের লোভনীয় প্রস্তাব এবং ম্যানচেস্টার সিটির চুক্তি নবায়নের ইচ্ছা থাকা সত্ত্বেও, তিনি বার্সার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ব্লু ও গার্নেট জার্সি পরার প্রতি এই অভিজ্ঞ খেলোয়াড়ের প্রবল ইচ্ছাই চুক্তিটি চূড়ান্ত করার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করেছে, যার ফলশ্রুতিতেই এলো চূড়ান্ত ঘোষণা। রদ্রি এখন কেবলই বার্সেলোনার।
কিছুটা অনিশ্চয়তা থাকলেও, বিশ্ব ফুটবলের অন্যতম কাঙ্ক্ষিত ও খ্যাতিমান পেশাদার খেলোয়াড়কে দলে ভেড়াতে সক্ষম হয়েছে বার্সেলোনা। আগামীকাল (বুধবার) ‘গাম্পার ট্রফি’র ম্যাচে নতুন সমর্থকদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। স্পেন জাতীয় দলের অধিনায়ক এবং ২০১৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ২০১৯-২০ মৌসুম থেকে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে খেলছিলেন।
— FC Barcelona (@FCBarcelona_es) August 18, 2026
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে সফল সময় (চ্যাম্পিয়ন্স লিগ, চারটি প্রিমিয়ার লিগ এবং ক্লাব বিশ্বকাপসহ নানা শিরোপা জয়) কাটানোর পর তিনি এখন ফিরলেন লা লিগায়। এর আগে স্বদেশি এই লিগে ভিয়ারিয়াল ও অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছিলেন রদ্রি। তিনি এবার হান্সি ফ্লিকের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে যোগ দিয়েছেন।
কাতালান দলে স্পেন জাতীয় দলের সতীর্থ ও বন্ধুদের (ওলমো, এরিক গার্সিয়া, ফেররান, গাভি, হুয়ান গার্সিয়া) সঙ্গে পুনরায় একত্রিত হবেন এবং নিজের ঈর্ষণীয় অর্জনের তালিকা আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন রদ্রি। যাদের সঙ্গে জুলাইয়ে নিউইয়র্কের মেটলাইফে স্পেনের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতেছিলেন।
এএইচএস
