বিজ্ঞাপন

ইনজুরিতে খেলতে পারেননি শরিফুল, দুর্ভাগ্য কি না জানালেন নিজেই

ইনজুরিতে খেলতে পারেননি শরিফুল, দুর্ভাগ্য কি না জানালেন নিজেই

ডারউইনে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ দল। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শেষ টেস্টের ভেন্যু ম্যাকাইতে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তরা। তবে গতকাল ৬ ঘণ্টার রাস্তা পাড়ি দিতেই লেগেছে ১৪ ঘণ্টা। 

এ নিয়ে আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিস্তারিত জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম। দীর্ঘ ভ্রমণ নিয়ে শরিফুল বলছিলেন, 'অবশ্যই ডারউইনে যখন ছিলাম এখান থেকে বেশি গরম ছিল। এখানে আমাদের জন্য ভালো আবহাওয়া, কারণ দেশে অনেক গরম। সেই তুলনায় আমাদের জন্য উপযুক্ত। দীর্ঘ জার্নি বলব না, ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে আমাদের ট্রানজিট বড় হয়ে গিয়েছে।'

দলকে কেমন দেখেছেন এমন প্রশ্নে শরিফুল বললেন, 'আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের অংশ হতে পেরে, ছবির ভেতর তো অন্তত আসছি (হাসি)। স্কোয়াডে না থাকলেও। খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। আমি সবসময়ই প্রস্তুত, দেখা যাক যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ (ম্যাচ খেলব)।'

ইনজুরির কারণে প্রথম টেস্টে ছিলেন না শরিফুল। আনলাকি কি না টাইগার পেসার বললেন, ‘না আনলাকি না, যেটা হয় সেটা তো বলেকয়ে হয় না। যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে। ইনজুরির পর একটা কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার মনে হয় শরীরের জন্য ভালো হয়েছে।'

পেসাররা ভালো করলে কেমন লাগে প্রশ্নে এই পেসার বলেন, 'অবশ্যই, পেসাররা ভালো করলে ভালো লাগে। টিম বাংলাদেশ যখন ভালো করে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং – তিন বিভাগেই যখন ভালো করে তখন আরও বেশি ভালো লাগে। ইউনিট হিসেবে পারফর্ম করলেই কিন্তু আমরা জয়টা ছিনিয়ে আনতে পারি।'

এসএইচ/এফআই