বিজ্ঞাপন

দ্বিতীয় টেস্টের আগে লঙ্কান শিবিরে বড় ধাক্কা

দ্বিতীয় টেস্টের আগে লঙ্কান শিবিরে বড় ধাক্কা

ভারত-শ্রীলঙ্কা মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। একঝাঁক অভিজ্ঞ ব্যাটারকে ছাড়া মাঠে নামতে হতে পারে স্বাগতিকদের। ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কুশল মেন্ডিস ও চান্দিমাল। আর ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন নিশাঙ্কাও।

গলে প্রথম টেস্টে ভারত ১৬৫ রানে জয় পাওয়ার পর কলম্বোয় রোববার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। কিন্তু চোট সমস্যার কারণে তাদের মূল ব্যাটিং লাইনআপ প্রায় ভেঙে পড়েছে।

লঙ্কা প্রিমিয়ার লিগে হ্যামস্ট্রিংয়ের মারাত্মক ইনজুরিতে পড়ার পর থেকে এখনও মাঠের বাইরে আছেন তিনি কুশল মেন্ডিস। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টেস্টেও তার খেলার কোনো সম্ভাবনা নেই। গলে প্রথম টেস্টের চতুর্থ দিনে মাথায় আঘাত পাওয়ায় কনকাশন প্রোটোকল অনুযায়ী বাধ্যতামূলক ৭ দিনের বিশ্রামে রয়েছেন চান্দিমাল। ফলে দ্বিতীয় টেস্টে তিনিও স্কোয়াডের বাইরে থাকছেন।

এদিকে কবজির অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ওপেনার পাথুম নিশাঙ্কা। তিনি অনুশীলনে ফিরলেও ব্যাটিং করার সময় এখনও কিছুটা অস্বস্তি বোধ করছেন। তাই দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম।

শ্রীলঙ্কা দলের কোচ চোট প্রসঙ্গে মন্তব্য করে জানান, প্রথম সারির খেলোয়াড়দের অনুপস্থিতি দুর্ভাগ্যজনক হলেও এটি তরুণ ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটের পারফর্ম্যান্স জাতীয় দলে প্রমাণের বড় সুযোগ তৈরি করে দিয়েছে।

উল্লেখ্য, গল টেস্টের প্রথম ইনিংসের দেবদূত পাড্ডিক্যালের ১৬৭ রানের অনবদ্য ইনিংসের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ৪৬২ রান তুলে ভারত। জবাবে সোনাল দিনুশার সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে লঙ্কানরা করে ২৮৪ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ১৯৩ রান করলে ৩৭২ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ২০৬ রানে।

এমএমএম/