বিজ্ঞাপন

ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

হেডিংলি টেস্ট দিয়ে শুরু হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের তিন ম্যাচের লড়াই। তবে ইংলিশদের বিপক্ষে এই সিরিজ শেষ হতে না হতেই আবারও মুখোমুখি হওয়ার অপেক্ষায় পাকিস্তান। এবার অবশ্য লড়াই হবে সাদা বলের ক্রিকেটে, আর সেটি পাকিস্তানের মাটিতে। অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।

ইংল্যান্ড সফরের পরপরই ব্যস্ত সূচিতে ঢুকে পড়বে পাকিস্তান। শ্রীলঙ্কাও এর আগে পাকিস্তান সফরে যাবে, ফলে দুই দলের সফর একসঙ্গেই গড়াবে ত্রিদেশীয় সিরিজে।

এর আগে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নামবে পাকিস্তান। অক্টোবরের প্রথম সপ্তাহে পাকিস্তানে যাবে লঙ্কানরা। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে তারা। ৯, ১১ ও ১৩ অক্টোবর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা পাকিস্তানে থাকতেই সেখানে যোগ দেবে ইংল্যান্ড। ১৮ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। দুই দিন পর, ২০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা—তিন দলেরই সুযোগ থাকবে চারটি করে ম্যাচ খেলার। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।

সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। ফাইনালসহ বাকি ম্যাচগুলোর আয়োজন করা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এইচজেএস