অনূর্ধ্ব-১৯ নয়, আরও কম বয়সের প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে আয়োজিত হচ্ছে নতুন টুর্নামেন্ট 'জিডি ট্রফি'। এই আয়োজনের মূল লক্ষ্য বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এনে তাদের তৈরী করা।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়সভিত্তিক ক্রিকেটাররা সাধারণত নিজেদের মধ্যেই ম্যাচ খেলে থাকে। ফলে একজন ১৫-১৭ বছর বয়সী ক্রিকেটার কতটা বড় চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত, সেটি বোঝার সুযোগ কম থাকে। নতুন টুর্নামেন্ট আয়োজন করে সেই ঘাটতিই পূরণ করতে চায় বোর্ড।
বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘বয়স কোনো বিষয় হওয়া উচিত নয়। যদি কোনো খেলোয়াড় ফিট থাকে এবং পারফর্ম করে, সে যদি বাংলাদেশকে দুই-তিন বছরও সার্ভিস দিতে পারে, তবে তাকে অবশ্যই বিবেচনা করা উচিত।’
এসএইচ/এইচজেএস
