গ্র্যান্ড স্লাম ইতিহাসে এবার সর্বোচ্চ আর্থিক পুরস্কার পাবেন ইউএস ওপেনের একক চ্যাম্পিয়ন। বছরের শেষ মেজর টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। ইউএস ওপেনের বিজয়ী খেলোয়াড় পাবে ৫.৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি ২৮ লাখ টাকার বেশি।
সব মিলিয়ে এই মেজর টুর্নামেন্টের প্রাইজমানি রেকর্ড ১০৮ মিলিয়ন ডলার, গত বছরের চেয়ে ২০ শতাংশ বেশি এবং ২০২৪ সালের পর থেকে ৪৪ শতাংশ বেশি।
ইউএস টেনিস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার আর্থিক বিবরণ ঘোষণা করেছে। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বছরের শেষ টুর্নামেন্ট। ১২৮ জনের একক মূল পর্বে উঠতে পারলেই টেনিস ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ডলার পাবেন প্রত্যেক খেলোয়াড়। কোয়ার্টার ফাইনালিস্টের হাতে উঠবে ৭ লাখ ৮০ হাজার ডলার, সেমিফাইনালিস্ট পাবেন সাড়ে ১৪ লাখ ডলার এবং রানারআপ ২৮ লাখ ডলার।
গতবার দুই চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা ও কার্লোস আলকারেজ ৫ মিলিয়ন ডলার করে প্রাইজমানি পেয়েছিলেন। গতবার সর্বমোট প্রাইজমানি ছিল ৯০ মিলিয়ন ডলার।
এফএইচএম
